Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

উভয় পুঁজিবাজারে লেনদেন বন্ধ তিন দিন

প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২৫ , ৬:৩০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পবিত্র আশুরা উপলক্ষে আগামী ৬ জুলাই, রোববার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগের দুই দিন অর্থাৎ ৪ জুলাই, শুক্রবার ও ৫ জুলাই, শনিবার সরকারি কর্মচারীদের নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন। ফলে, সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির কারণে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন টানা তিন দিন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তিন দিনের ছুটি শেষে আগামী সোমবার, ৭ জুলাই থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, গত বৃহস্পতিবার, ২৬ জুন বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে, ২৭ জুন, শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র মহরম মাস। সে অনুযায়ী ৬ জুলাই, রবিবার পবিত্র আশুরা পালন করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)