পবিত্র আশুরা উপলক্ষে আগামী ৬ জুলাই, রোববার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগের দুই দিন অর্থাৎ ৪ জুলাই, শুক্রবার ও ৫ জুলাই, শনিবার সরকারি কর্মচারীদের নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন। ফলে, সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির কারণে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন টানা তিন দিন বন্ধ থাকবে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তিন দিনের ছুটি শেষে আগামী সোমবার, ৭ জুলাই থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, গত বৃহস্পতিবার, ২৬ জুন বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে, ২৭ জুন, শুক্রবার থেকে শুরু হয়েছে পবিত্র মহরম মাস। সে অনুযায়ী ৬ জুলাই, রবিবার পবিত্র আশুরা পালন করা হবে।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ৩, ২০২৫ , ৬:৩০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।