Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২৫ , ৯:২২ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। কোম্পানির উদ্যোক্তা পরিচালক রুমি এ হোসাইন ২০ লাখ শেয়ার বেচবে।রুমি এ হোসাইনের কাছে ব্যাংক এশিয়ার মোট ৩ কোটি ৯৮ লাখ ৩৮ হাজার ২০৯টি শেয়ার আছে।

ডিএসই সূত্রে জানা গেছে, এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।

উল্লেখ্য, ব্যাংক এশিয়ার মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫১.৪৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৯.৩৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৯.২৩ শতাংশ শেয়ার আছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)