Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইভিন্স টেক্সটাইলস উৎপাদনক্ষমতা বাড়াবে

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২৫ , ৭:৩৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩১, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইভিন্স টেক্সটাইলস লিমিটেড উৎপাদনক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ১৪ কোটি ৬২ লাখ টাকায় ডেনিম ফেব্রিক উৎপাদনের নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার, ৩০ আগস্ট অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, বৈঠকে দুই ধরনের ব্র্যান্ড নিউ মূলধনী মেশিন কেনার সিদ্ধান্ত নেয়া হয়। এগুলো হচ্ছে- কন্টিনিউয়াস ডেনিম ডায়িং সাইজিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড এক্সেসরিজ ও হাইস্পিড ওয়ারপিং মেশিন উইথ স্ট্যান্ডার্ড এক্সেসরিজ। এসব মেশিন কিনতে ১২ লাখ ডলার ব্যয় হবে, স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি ৬২ লাখ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)