Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন বেড়েছে

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২৫ , ৮:৩১ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ০০৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৫ অবস্থান করছে। অন্যদিকে ‘ডিএসইএস’ সূচক ৮ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ পয়েন্টে। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ২ দশমিক ৭৯ পয়েন্ট, যা বর্তমানে ২ হাজার ৮১ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ৬৯৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল ৫৯৯ কোটি ৩৩ লাখ টাকা।

ডিএসইতে মঙ্গলবার মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২০৭টি কোম্পানির দর বেড়েছে, ১৩০ টির দর কমেছে এবং ৬০ টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)