ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ০০৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৫ অবস্থান করছে। অন্যদিকে ‘ডিএসইএস’ সূচক ৮ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ পয়েন্টে। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ২ দশমিক ৭৯ পয়েন্ট, যা বর্তমানে ২ হাজার ৮১ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার ডিএসইতে ৬৯৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল ৫৯৯ কোটি ৩৩ লাখ টাকা।
ডিএসইতে মঙ্গলবার মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২০৭টি কোম্পানির দর বেড়েছে, ১৩০ টির দর কমেছে এবং ৬০ টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ৩০, ২০২৫ , ৮:৩১ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।