পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। সভায় গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে কোম্পানিগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড: আগামী ১৪ অক্টোবর বিকাল সাড়ে ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। গত বছর কোম্পানিটি ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সংশ্লিষ্ট বছরে (২০২৩-২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৬৪ পয়সা। সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) পর্যন্ত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৫ পয়সা।
মুন্নু ফেব্রিকস লিমিটেড: আগামী ১২ অক্টোবর বিকাল ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। গত বছর কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সংশ্লিষ্ট বছরে (২০২৩-২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছিল ৯ পয়সা। সর্বশেষ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) পর্যন্ত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)