Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সূচকের পতনে চলছে লেনদেন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩, ২০২৫ , ১২:০৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৩, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে সোমবার, ৩ নভেম্বর চলছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১০৩ পয়েন্টে।

ডিএসই সূত্রে জানা গেছে, শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৪ পয়েন্টে। ডিএসইতে মোট ১৮৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৫ টির, কমেছে ১৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১ টি কোম্পানির শেয়ারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)