ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে সোমবার, ৩ নভেম্বর চলছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১০৩ পয়েন্টে।
ডিএসই সূত্রে জানা গেছে, শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৪ পয়েন্টে। ডিএসইতে মোট ১৮৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৫ টির, কমেছে ১৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১ টি কোম্পানির শেয়ারদর।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ৩, ২০২৫ , ১২:০৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।