ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে সোমবার, ১০ নভেম্বর চলছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৯ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৮০ পয়েন্টে।
ডিএসই সূত্রে জানা গেছে, শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৩ পয়েন্টে। ডিএসইতে মোট ১১৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৭ টির, কমেছে ২৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯ টি কোম্পানির শেয়ারদর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)