সকল মেনু

ডিএসইতে পতনে চলছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে সোমবার, ১০ নভেম্বর চলছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৯ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৮০ পয়েন্টে।

ডিএসই সূত্রে জানা গেছে, শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৩ পয়েন্টে। ডিএসইতে মোট ১১৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৭ টির, কমেছে ২৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯ টি কোম্পানির শেয়ারদর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top