Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাফকো স্পিনিংয়ের শেয়ার হস্তান্তরের উদ্যোগ

প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২৬ , ৩:০৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১১, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সাফকো স্পিনিং মিলস লিমিটেডের বেশ কয়েকজন পরিচালক ও উদ্যোক্তা শেয়ার হস্তান্তর করতে ইচ্ছা প্রকাশ করেছেন। সাফকো স্পিনিংয়ের ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে এবং কোম্পানির শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির বর্তমান পরিচালক ও স্পন্সরদের মধ্যে যারা তাদের শেয়ার হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেছেন তারা হলেন— এস এ কে এম সেলিম, এস এ বি এম হুমায়ুন, সৈয়দ সাকিব আহমেদ, এস এফ এ এম শাহজাহান এবং সৈয়দা মোমেনা বেগম।

শেয়ার হস্তান্তর করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর নিয়মকানুন অনুসারে প্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোম্পানিটি শেয়ার হস্তান্তর সম্পন্ন করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)