Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২৬ , ৬:১০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি অটোকারস লিমিটেড। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর দর বেড়েছে ৪০ টাকা ৯০ পয়সা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারের ২১ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডস লিমিটেডের শেয়ারের দর ১৯ দশমিক ০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, সেনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, হামিদ ফেব্রিক্স লিমিটেড এবং অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)