ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে মঙ্গলবার, ১২ মে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ১৮৮ টি কোম্পানির শেয়ারের দর। সেই সাথে লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ১০১ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২৯ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৪ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৯ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৮ টি কোম্পানির, বিপরীতে ১৩৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)