সকল মেনু

ডিএসইর লেনদেন বেড়েছে মঙ্গলবার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে মঙ্গলবার, ১২ মে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে ১৮৮ টি কোম্পানির শেয়ারের দর। সেই সাথে লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ১০১ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২৯ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৪ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৯ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭১৪ কোটি ৯৭ লাখ টাকা টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৫ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৮ টি কোম্পানির, বিপরীতে ১৩৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top