Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২৬ , ৭:৪৮ অপরাহ্ণ | আপডেট: জুন ১৫, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে সোমবার, ১৫ জুন সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। সভায় ২০২৫ হিসাববর্ষের জন্য পরিচালনা পর্ষদ ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

কোম্পানির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন।

সভায় কোম্পানির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ, অডিট কমিটির চেয়ারম্যান নাইমা সুলতানা এফসিএ, এনআরসি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মোল্লাসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ উপস্থিত ছিলেন।আরও পড়ুন

কোম্পানি সচিব মাহামুদুল হাসান এফসিএস সভা পরিচালনা করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)