Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ন্যাশনাল ফিড মিলস দ্বিতীয় প্রান্তিকে লোকসানে

প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২৬ , ৩:২৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৬, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

 লিমিটেড (এনএফএমএল) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) লোকসান করেছে। একই সঙ্গে ছয় মাসের ব্যবধানে কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহ ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও কমেছে।

বৃহস্পতিবার, ৬ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ পয়সা এবং আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৪ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ পয়সা এবং আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১০ পয়সা।

এদিকে, আলোচ্য ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ পয়সা এবং যা আগের বছরের একই সময়ে ছিল ৫ পয়সা।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৯৮ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেষে যা ছিল ১১ টাকা ৯ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় বিক্রি ও রাজস্ব কমে যাওয়ায় শেয়ারপ্রতি আয় ঋণাত্মক হয়েছে। পাশাপাশি পাওনা অর্থ আদায় কম হওয়ায় পরিচালন নগদ প্রবাহ কমেছে। ঋণাত্মক ইপিএসের প্রভাবেই শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)