Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন সোমবার ৭৮৮ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:১৮ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের পতনে সোমবার, ২১ সেপ্টেম্বর লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে মোট ৭৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে ৫ হাজার ৫৫০ দশমিক ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইএস সূচক ১১ দশমিক ৭৪ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ কমে ১ হাজার ১০৭ দশমিক ০০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭২ শতাংশ কমে ২ হাজার ১০৫ দশমিক ৯২ পয়েন্টে নেমেছে।

এদিন ডিএসইতে মোট ২ লাখ ২০ হাজার ৬৩৭টি লেনদেন হয়েছে। লেনদেনে হাতবদল হয়েছে ২৯ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৩৬টি শেয়ার ও ইউনিট।মোট ৩৮৬টি কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)