Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সভার তারিখ পুনর্নির্ধারণ ২ কোম্পানির

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২৬ , ৩:৪৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৯, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, অনিবার্য পরিস্থিতির কারণে কোম্পানিগুলোর পূর্বঘোষিত ১৯ নভেম্বরের বোর্ড সভা পিছিয়ে দেওয়া হয়েছে।

সাইফ পাওয়ারটেক লিমিটেড: নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর, ২০২৬ তারিখ বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫-এর রেগুলেশন ১৯(১) অনুযায়ী আয়োজিত এ সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

দেশ গার্মেন্টস লিমিটেড: পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২ নভেম্বর, ২০২৬ তারিখ বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশনস, ২০১৫ এর ১৬(১) বিধি অনুযায়ী অনুষ্ঠিতব্য এ সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)