প্রকাশ : নভেম্বর ১৯, ২০২৬ , ৩:৪৫ অপরাহ্ণ
শেয়ার করুন-
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, অনিবার্য পরিস্থিতির কারণে কোম্পানিগুলোর পূর্বঘোষিত ১৯ নভেম্বরের বোর্ড সভা পিছিয়ে দেওয়া হয়েছে।
সাইফ পাওয়ারটেক লিমিটেড: নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর, ২০২৬ তারিখ বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫-এর রেগুলেশন ১৯(১) অনুযায়ী আয়োজিত এ সভায় ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
দেশ গার্মেন্টস লিমিটেড: পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২ নভেম্বর, ২০২৬ তারিখ বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশনস, ২০১৫ এর ১৬(১) বিধি অনুযায়ী অনুষ্ঠিতব্য এ সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ১৯, ২০২৬ , ৩:৪৫ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।