Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সোমবার লেনদেন বন্ধ পাঁচ কোম্পানির

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২২, ২০২৬ , ৮:২৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২২, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন সোমবার, ২৩ নভেম্বর বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জস, খুলনা পাওয়ার কোম্পানি (কেপিসিএল), লিগ্যাসি ফুটওয়্যার ও উসমানিয়া গ্লাস শিট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানি পাঁচটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে সোমবার। এ কারণে এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়েছে।

রেকর্ড ডেটসংক্রান্ত কারণে সোমবার কোম্পানি পাঁচটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। তবে মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে লেনদেন শুরু হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)