পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন সোমবার, ২৩ নভেম্বর বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, জেএমআই সিরিঞ্জস, খুলনা পাওয়ার কোম্পানি (কেপিসিএল), লিগ্যাসি ফুটওয়্যার ও উসমানিয়া গ্লাস শিট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানি পাঁচটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে সোমবার। এ কারণে এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়েছে।
রেকর্ড ডেটসংক্রান্ত কারণে সোমবার কোম্পানি পাঁচটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। তবে মঙ্গলবার থেকে স্বাভাবিক নিয়মে লেনদেন শুরু হবে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ , ৮:২৩ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।