Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে রোববার দুই ঘণ্টায় লেনদেন ৬৭৯ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০২২ , ৫:২৭ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২২, ৫:২৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। এ দিন বেলা সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে ৫০১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয় এবং বেলা ১১: ১৫ মিনিটে লেনদেন আরো বেড়ে হয়েছে ৬৭৯ কোটি ৮২ লাখ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১০টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইক্স ১৫.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৭৫.১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৪.৯৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৯০.০২ পয়েন্টে।

এ সময় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮৯ টির, কমেছে ১৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৪ টির।

বেলা এগারটার পরে ডিএসই’র প্রধান সূচক ডিএসইক্স আগের অবস্থান থেকে কমে অবস্থান করছে ৬ হাজার ৬৫৬৩ পয়েন্টে। ডিএসইতে বেলা ১১: ১৫ মিনিটে লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ৮২ লাখ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)