প্রকাশ : সেপ্টেম্বর ১১, ২০২২ , ৫:২৭ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন। এ দিন বেলা সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে ৫০১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয় এবং বেলা ১১: ১৫ মিনিটে লেনদেন আরো বেড়ে হয়েছে ৬৭৯ কোটি ৮২ লাখ টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১০টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইক্স ১৫.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৭৫.১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৪.৯৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৯০.০২ পয়েন্টে।
এ সময় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮৯ টির, কমেছে ১৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৪ টির।
বেলা এগারটার পরে ডিএসই’র প্রধান সূচক ডিএসইক্স আগের অবস্থান থেকে কমে অবস্থান করছে ৬ হাজার ৬৫৬৩ পয়েন্টে। ডিএসইতে বেলা ১১: ১৫ মিনিটে লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ৮২ লাখ টাকা।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ১১, ২০২২ , ৫:২৭ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।