স্টাফ রিপোর্টার: কারখানার আধুনিকায়ন (বিএমআরই) ও সম্প্রসারণে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৩০০ কোটি টাকার নতুনভাবে বিনিয়োগ করবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন নেয়া হয়।
কোম্পানি সূত্রে শনিবার রাতে জানা গেছে, একই বৈঠকে কোম্পানির পরিচালনা পর্ষদ সর্বশেষ হিসাববছরের (জুলাই’২১-জুন’২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেয়।
সূত্র অনুসারে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ২০ টাকা ৫১ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১৭ টাকা ৯৯ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)