সকল মেনু

কারখানা আধুনিকায়নে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্কয়ার ফার্মা

স্টাফ রিপোর্টার: কারখানার আধুনিকায়ন (বিএমআরই) ও সম্প্রসারণে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৩০০ কোটি টাকার নতুনভাবে বিনিয়োগ করবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন নেয়া হয়।

কোম্পানি সূত্রে শনিবার রাতে জানা গেছে, একই বৈঠকে কোম্পানির পরিচালনা পর্ষদ সর্বশেষ হিসাববছরের (জুলাই’২১-জুন’২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নেয়।

সূত্র অনুসারে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি আলোচিত বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ২০ টাকা ৫১ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ১৭ টাকা ৯৯ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top