Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউনিক হোটেলের নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২২ , ২:০৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২২, ২:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সোমবার, ৩১ অক্টোবর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২০ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩২ পয়সা। একই সময় কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৭৩ পয়সা।

আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২১ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)