Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

২১ ডিসেম্বর জিপিএইচ ইস্পাতের বোর্ড মিটিং

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৫, ২০২২ , ৮:১৯ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৫, ২০২২, ৮:১৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের পর্ষদ সভার (বোর্ড মিটিং) তারিখ পরিবর্তন করে নতুন দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।

সভার নতুন সূচীর বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, কোম্পানিটির বোর্ড মিটিং চলতি ডিসেম্বরের ২১ তারিখ, বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আগের ঘোষণা অনুযায়ী গত ১৩ নভেম্বর জিপিএইচ ইস্পাতের বোর্ড মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ডিএসইর তথ্য অনুযায়ী, জিপিএইচ ইস্পাতের বোর্ড মিটিংয়ে অনুমোদনের জন্য চলতি ২০২২-২৩ হিসেব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই/২২-সেপ্টেম্বর/২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)