প্রকাশ : ডিসেম্বর ১৫, ২০২২ , ৮:১৯ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের পর্ষদ সভার (বোর্ড মিটিং) তারিখ পরিবর্তন করে নতুন দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।
সভার নতুন সূচীর বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, কোম্পানিটির বোর্ড মিটিং চলতি ডিসেম্বরের ২১ তারিখ, বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আগের ঘোষণা অনুযায়ী গত ১৩ নভেম্বর জিপিএইচ ইস্পাতের বোর্ড মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ডিএসইর তথ্য অনুযায়ী, জিপিএইচ ইস্পাতের বোর্ড মিটিংয়ে অনুমোদনের জন্য চলতি ২০২২-২৩ হিসেব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই/২২-সেপ্টেম্বর/২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ১৫, ২০২২ , ৮:১৯ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।