Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিওতে ২ কোম্পানির বোনাস শেয়ার

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৮, ২০২৩ , ৬:৩২ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৮, ২০২৩, ২:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে ঘোষিত বোনাস শেয়ার পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২টি কোম্পানি। কোম্পানি দু’টির ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসেব বছরের ঘোষিত স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে বুধবার (১৮ জানুয়ারী-২০২৩) এ তথ্য জানা গেছে।

সিডিবিএল জানায়, কোম্পানি দু’টির মধ্যে আমরা নেটওয়ার্কস লিমিটেড আলোচ্য সময়ে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। তবে, নগদ ৫ মিলে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

আবার, আমরা টেকনোলজি লিমিটেড দিয়েছে ৬ শতাংশ বোনাস লভ্যাংশ। তবে, নগদ ৬ মিলে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)