Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন সোমবার থেকে

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২৩ , ৪:৫৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১, ২০২৩, ৫:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ এপ্রিল, সোমবার থেকে ৯ এপ্রিল, রেরাববার পর্যন্ত এ আবেদন চলবে।

এরে আগে, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৩ তম কমিশন-সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়েছে।

কোম্পানিটি নির্ধারিত ১০ টাকা মূল্যে শেয়ার ছেড়ে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা তুলবে। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, শেয়ারবাজারে বিনিয়োগ, এফডিআরে বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানির কোন প্রকার ডিভিডেন্ড অনুমোদন, ঘোষণা বা বিতরণ করতে পারবেনা।

আরো জানতে-

  • ট্রাস্ট ইসলামী লাইফের আইপিও অনুমোদন, তুলবে ১৬ কোটি টাকা

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)