সকল মেনু

ট্রাস্ট ইসলামী লাইফের আইপিও অনুমোদন, তুলবে ১৬ কোটি টাকা

স্টাফ রিপোর্টার: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বুধবার (২৫ জানুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৩তম সভায় আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের জন্য কোম্পানিটিকে অনুমোদন দেয়া হয়।

আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১ কোটি ৬০ হাজার সাধারণ শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, এফডিআর ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।

২০২২ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির একচ্যুয়ারাল ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী মোট উদ্বৃত্ত ৭৩ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

কমিশনের শর্তানুসারে, পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top