স্টাফ রিপোর্টার: সময়-সূচী পরিবর্তন হলো দেশের উভয় পুঁজিবাজারে। নতুন সূচী অনুযায়ী লেনদেন চলবে বুধবার (২৪ আগষ্ট/২০২২) থেকে। বিদ্যুত ও জ্বালানি সাশ্রয়ের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এমন সিদ্ধান্ত।
বিএসইসি কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার থেকে দেশের দুই পুঁজিবাজারে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। আর, ২টা পর্যন্ত চালু থাকবে পোস্ট ক্লোজিং সেশন।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের প্রেক্ষিতে সোমবার থেকে ব্যাংকিং লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচী অনুযায়ী ব্যাংকগুলো চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
এ প্রেক্ষিতে ব্যাংক লেনদেনের সূচি অনুযায়ী পুঁজিবাজারে বেঁধে দেয়া হয় নতুন সময়সূচি।
শেয়ার করুন-
আপডেট : আগস্ট ২৩, ২০২২ , ৯:৩৬ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।