সকল মেনু

জেএমআই হসপিটালের লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার: জেএমআই হসপিটাল রিকুইজিট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের নগদ ১২.৫০ শতাংশ লভ্যাংশ দেবে।

সোমবার ২৫ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ২৫ পয়সা এবং আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৫০ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ৮৪ পয়সা।

আগামী ১২ জানুয়ারী, ২০২৩ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এবং ৩০ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top