সকল মেনু

সমতা লেদারের নো ডিভিডেন্ট ঘোষণা

স্টাফ রিপোর্টার: সমতা লেদার কমপ্লেক্স গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারকে কোনো লভ্যাংশ দেবে না।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৬  পয়সা এবং আগের বছর আয় হয়েছিল ১০ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এবং ১৫ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top