সকল মেনু

গেইনারে মুন্নু অ্যাগ্রো

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৮ ডিসেম্বর/২০২২) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। এদিন শেয়ারটির দর ৫৩ টাকা ৫০ পয়সা বা ৭.৫০ শতাংশ বেড়েছে। আর, সর্বশেষ ৭৬৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয় শেয়ারটি।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ২ হাজার ৪৮৯ বার হাত বদলের মাধ্যমে ১ লাখ ৫৬ হাজার ৮৮৭টি শেয়ার লেনদেন করে। -যার বাজার মূল্য ১১ কোটি ৮০ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে- ওরিয়ন ইনফিউশন লিমিটেড। বৃহস্পতিবার শেয়ারটির দর বেড়েছে ৪৯ টাকা ১০ পয়সা বা ৭.৪৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭০৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

তৃতীয় স্থানে রয়েছে- এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ২৫ টাকা ৩০ পয়সা  বা ৪.৭৯ শতাংশ বেড়েছে।

দর বাড়ার শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মুন্নু সিরামিকস, ফাইন ফুডস, বিডি থাই ফুড, কে অ্যান্ড কিউ, অ্যাডভেন্ট ফার্মা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top