স্টাফ রিপোর্টার: প্রকৌশল খাতের প্রতিষ্ঠান এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেটেডের পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্দেশনা অনুযায়ী- ১০ শতাংশের নীচে লভ্যাংশ প্রদান করলে ক্যাটাগরিতে অবনমন ঘটবে। সেহিসেবে A থেকে B ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে কোম্পানিটি।
ডিএসই সূত্রে জানা যায়, এস. আলম কোল্ড রোল্ড ৩০ জুন-২০২২, সমাপ্ত হিসেব বছরের জন্য এ লভ্যাংশের ঘোষণা দিয়েছিল।
ডিএসই আরো জানায়, চলতি মাসের ৯ তারিখ, সোমবার থেকে কোম্পানিটি শেয়ার মার্কেটে B ক্যাটাগরিতে লেনদেন করবে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোনো ঋণ সুবিধা পাবে না কোম্পানিটি।
উল্লেখ্য, কোম্পানিটি এর আগে ৩০ জুন/২০১৬ থেকে ২০২১ সমাপ্ত হিসেব বছর পর্যন্ত টানা ৬ বার শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। যদিও ২০১৫ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
শেয়ারমার্কেটে ২০০৬ সালে তালিকাভুক্ত এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ ৩৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৯৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৪ কোটি ৬ লাখ টাকা।
কোম্পানির মোট শেয়ারসংখ্যা ৯ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ১০০টি। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রযেছে ৫৩ দশমিক শূন্য ৭ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ২৯ দশমিক ৫১ শতাংশ শেয়ার। বাকি ১৭ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।