সকল মেনু

১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা ক্যাপিটেক আইবিবিএল ফান্ডের

স্টাফ রিপোর্টার: শেয়ারমার্কেটে বে মেয়াদি (ওপেন অ্যান্ড) ক্যাপিটেক আইবিবিএল শরিয়াহ ইউনিট ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৩১ ডিসেম্বর, ২০২২ হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি/২০২৩) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আলোচ্য সময়ে ক্যাপিটেক আইবিবিএল শরিয়াহ ইউনিট ফান্ডের নিট মুনাফা হয়েছে ২ কোটি ৯০ লাখ টাকা। ফান্ডটির ইউনিটপ্রতি আয় বা ইপিইউ হয়েছে ১.০৮ টাকা। আর, ইউনিটপ্রতি সম্পদ মূল্য বা এনএভিপিইউ ১১.১৪ টাকায় দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top