প্রকাশ : মার্চ ৫, ২০২৩ , ৬:১৫ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়েছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
সূত্র মতে, রোববার বেলা ১১টা ৫৮ মিনিট পর্যন্ত বিজিআইসির স্ক্রিনে ৫১ হাজার ৯৩২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে, একই সময়ে শ্যামপুর সুগারের স্ক্রিনে ৩২ হাজার ৩৮টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ৫, ২০২৩ , ৬:১৫ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।