সকল মেনু

লংকাবাংলা সিকিউরিটিজের লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত প্রতিষ্ঠান লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সর্বশেষ হিসাব বছরে শেয়ারহোল্ডারকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

তবে কোম্পানির উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা কোনো লভ্যাংশ নেবেন না।

বৃহস্পতিবার (১৬ মার্চ) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৯৩ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২৫ পয়সা।

ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ২ মে সকাল ১১টায় এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মার্চ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top