সকল মেনু

প্রিমিয়ার লিজিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা, দ্বিতীয় প্রান্তিকে লোকসান

স্টাফ রিপোর্টার: প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। বুধবার, ৩০ আগস্ট অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে  জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড লোকসান (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৯৭ পয়সা এবং আগের বছর ১৮ টাকা ১৮ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে কনসুলেটেড মাইনাস ১৮ টাকা ২৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ১৬ নভেম্বর ডিজিটাল প্লাটফর্মে এবং ২৫ সেপ্টেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড লোকসান (EPS) হয়েছে ২ টাকা ৬৭ পয়সা এবং গত বছর একই সময়ে ২ টাকা ৯৯ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানির লোকসান হয়েছে কনসুলেটেড ৪ টাকা ২২ পয়সা এবং গত বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৫ টাকা ৪০ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল মাইনাস ২২ টাকা ৪৮ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top