স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি সভার তারিখ ঘোষণা করেছে। সভায় বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।
ডিএসই সূত্রে বুধবার এ তথ্য জানা গেছে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড: কোম্পানিটির সভা ২ নভেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।
এডিএন টেলিকম লিমিটেড: কোম্পানিটির সভা ০৬ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড: কোম্পানিটির সভা ৮ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
প্রাইম টেক্সটাইল লিমিটেড: কোম্পানিটির সভা ৯ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।