স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আছিয়া সী ফুড লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সিএসই সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা এবং আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা। কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৭ পয়সা।
আগামী ২২ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৮ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ৪, ২০২৩ , ৪:১৯ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।