স্টাফ রিপোর্টার: রেনাটা লিমিটেডের ৫০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় লভ্যাংশ হিসেবে ৬২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
শনিবার, ৯ ডিসেম্বর ডিজিটাল প্লাটর্ফমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. সারওয়ার আলী।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২২-২৩ সালে রেনাটার মোট বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮ শতাংশ ও নিট মুনাফা হ্রাস পেয়েছে ৫৪ দশমিক ৬ শতাংশ । ২০২২-২৩ সাল শেষে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ২০ টাকা ২১ পয়সা।
এজিএমে আরো উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার কবির, পরিচালক জাহিদা ফিজ্জা কবির, সাজেদা ফারিছা কবির, মৃদুল চৌধুরী, তানিয়া তাজিন করিম, নেহাল আহমেদ, ইজাজ আহম্মদ, কোম্পানি সচিব মো. জোবায়ের আলম, স্টেটুটরি অডিটর, স্ক্রুটিনাইজার, শেয়ারহোল্ডার ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ১০, ২০২৩ , ১০:৪৮ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।