আপডেট : ডিসেম্বর ২৮, ২০২৩ , ১১:৩৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
চট্টগ্রামভিত্তিক নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার বাড্ডা থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, প্রায় ছয় হাজার কোটি টাকা খেলাপি ঋণের মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বলেন, কোতোয়ালি থানার ১৮টি ঋণখেলাপির মামলায় জহির আহমদের বিরুদ্ধে সাজা পরোয়ানা রয়েছে। এ ছাড়া বিচারাধীন ছয়টি মামলায় পরোয়ানা রয়েছে। জহির আহমেদকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হবে।
ভোজ্যতেল পরিশোধনসহ বিভিন্ন খাতের একাধিক কারখানা আছে নুরজাহান গ্রুপের। গম ও অপরিশোধিত ভোজ্যতেল আমদানিও করে থাকে শিল্প গ্রুপটি।
শেয়ার করুন-
আপডেট : ডিসেম্বর ২৮, ২০২৩ , ১১:৩৪ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।