সকল মেনু

বাংলাদেশ সাবমেরিন কেবলসের ইজিএমের সিদ্ধান্ত

বাংলাদেশ সাবমেরিন কেবলসের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা  নিয়েছে। কোম্পানিটির ইজিএম আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পিানিটি সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ১০ টাকা ফেসভ্যালুতে প্রতিটি শেয়ারের মূল্য ৭৫ টাকা। বিএসসিসিএল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি উন্নয়ন টেলিকমিউনিকেশন প্রকল্পের অধীনে ১৬৬ কোটি টাকা গ্রহণ করবে।

কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নেবে। এছাড়া কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের পদ পরিবর্তন করতে সংঘ্বসারকের কিছু পরিবর্তন করবে। একারণে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ইজিএম আহ্বান করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top