সকল মেনু

অর্থবছরের প্রথম প্রান্তিকে এনার্জিপ্যাকের মুনাফা কমে অর্ধেক

স্টাফ রিপোর্টার: ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের মুনাফা অর্ধেক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সংবেদন প্রতিবেদনে এনার্জিপ্যাক জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বর সময়ে তাদের শেয়ার প্রতি আয় হয়েছে শূন্য দশমিক ০৫ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল শূন্য দশমিক ১০ টাকা।

বিক্রয় কমার কারণে তাদের মুনাফা কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি। তারা আরও জানিয়েছে, ঋণ আদায়ের পাশাপাশি বিক্রয় কমে যাওয়া ও পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে এই সময়ে এনার্জিপ্যাকের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top