প্রকাশ : জুলাই ১০, ২০২৪ , ৬:২৫ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডকে (ডেসকো) ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকার অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ার ইস্যুর জন্য সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে জানা গেছে, এর আগে গত ০৯ জুন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১১তম কমিশন সভায় কোম্পানিটির প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। ৬০৭ কোটি ৬৯ লাখ টাকা সমপরিমান মূল্যের ই-রিডিমেবল, নন-কমিউলেটিভ এ প্রেফারেন্স শেয়ার বাংলাদেশ সরকারের পক্ষে ইস্যু করা হবে। যার প্রতিনিধিত্ব করবে সচিব, বিদ্যুৎ বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। যার কর পরবর্তী নিট মুনাফা হবে ১৫ শতাংশ।
উল্লেখ্য, ১৯৯৭ সাল হতে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন উন্নয়নে ডেসকোকে ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকা দিয়েছে সরকার। যা এতদিন কোম্পানির আর্থিক বিবরণীতে সরকারি ইক্যুইটি হিসেবে দেখানো হতো।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ১০, ২০২৪ , ৬:২৫ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।