সকল মেনু

এমএল ডাইংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা

এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন, ২০২৪ হিসাববছরের জন্য বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার, ২২ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৪ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ১৯ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৭ নভেম্বর ভালুকার স্কয়ার মাস্টারবাড়ির তেপান্তর রিসোর্টে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১১ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top