ম্যাকসন্স স্পিনিং মিলস পিএলসির ২০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় কোম্পানিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন এর সভাপতিত্বে হাইব্রডি মাধ্যম্যে অনুষ্ঠিত সভায় পরিচালক পর্ষদের সদস্যগনসহ বহু শেয়ারহোল্ডার স্বশরীরে এবং অনলাইনে সংযুক্ত ছিলেন।
সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন খোকন। সভায় শেয়ারহোল্ডারগন তাদের বক্তব্য ও মূল্যবান পরামর্শ প্রদান করেন। শেয়ারহোল্ডারগন তাদের বক্তব্যে কোম্পানীর সার্বিক সফলতা কামনা করেন। কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য পরিচালকবৃন্দ শেয়ারহোল্ডারদেরকে তাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় ২০২৩-২০২৪ ইং অর্থ বছরে কোন প্রকার লভ্যাংশ না প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের পরিচালকমন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরনীসহ অন্যান্য সকল এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয় ।
শেয়ার করুন-
প্রকাশ : ফেব্রুয়ারি ১৭, ২০২৫ , ৭:৩০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।